কিশোরগঞ্জ প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ আব্দুল্লাহ। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ হাবিবুর রহমান, পরিবেশ অধিদপ্তরের কেমিস্ট কাজী সুমন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বিলকিছ বেগম, সহকারী অধ্যাপক সামিউল হক মোল্লা, ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু প্রমুখ।

