বিশ্বকাপ স্বপ্ন যাত্রার মিশনে এবারের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আজ শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে আরেকটি ইতিহাস গড়তে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের সেমিফাইনালের যে সমীকরণ অনেকটা সহজ হবে।
এবারের বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচাইতে সেরা উইকেট শিকারি সাইফুদ্দিন পড়েছেন ইনজুরিতে। এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, তাতে সাইফুদ্দদিনের কোমরের ব্যথার কারণে তার খেলা অনেকটাই অনিশ্চিত। তার জায়গায় ফিরছেন রুবেল।
সাইফুদ্দিন এখন পর্যন্ত নিয়েছেন ৯টি উইকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি, নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি এবং ইংল্যান্ডের বিপক্ষেও দুটি উইকেট নিয়েছেন। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক জয়েও সাইফুদ্দিনের ভূমিকা ছিল।
এদিকে রুবেল গত ৫টি ম্যাচে বিশ্বকাপের মঞ্চ মিস করেছেন। একাদশে পাননি সুযোগ। তিনিও সেরা পারফর্মার। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকে হয়তো তিনিও সেরা বল দেবেন।

