বিএনপির স্থায়ী কমিটিতে আরও আসছেন যারা

Date:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফল বিপর্যয়ের পর আবার ঘুরে দাঁড়াতে নানামুখি উদ্যোগ নিচ্ছে বিএনপি। এরই অংশ হিসেবে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হচ্ছে। গতকাল বুধবার ঘোষণা করা হয়েছে স্থায়ী কমিটির নতুন দু’জন সদস্যের নাম। তারা হলেন দলটির ভাইস-চেয়ারম্যানের দায়িত্বে থাকা বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু। পুনর্গঠিত কমিটিতে আরও বেশ ক’জন নতুন মুখ আসছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। পুনর্গঠনের এ উদ্যোগে দলের নিষ্ক্রিয় ও আত্মগোপনে থাকা নেতারাও সক্রিয় হয়ে তদবির-লবিং শুরু করেছেন বলে দলের একাধিক বিশ্বস্ত সূত্র জানিয়েছে।

বুধবার (১৯ জুন) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘২০১৬ সালে আমাদের ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলের পর আমাদের কমিটিগুলো পুনর্গঠিত হয়েছে, কমিটি ঘোষণা করা হয়েছে। জাতীয় স্থায়ী কমিটিতে কয়েকটি শূন্য পদ রয়েছে। আমাদের কয়েকজন বরেণ্য নেতা মারা গেছেন। ওই শূন্যপদগুলোর মধ্যে আজকে আমি স্থায়ী কমিটিতে নতুন দু’জনের নাম ঘোষণা করছি। যেখানে রয়েছেন ভাইস-চেয়ারম্যান বেগম সেলিমা রহমান এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।’

দলীয় সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য হওয়ার সম্ভাব্য তালিকায় আরও আছেন- বেগম জিয়ার পুত্রবধূ ও তারেকপত্নী জোবাইদা রহমান, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, সাদেক হোসেন খোকা, আবদুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ। তাদের মধ্য থেকে অন্তুত আরও ৪ জন নতুন সদস্য বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হচ্ছেন।

সূত্র জানায়, ২০১৬ সালে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের গঠনতন্ত্র অনুযায়ী ১৯ সদস্যের জাতীয় স্থায়ী কমিটির মধ্যে দুটি পদ শুরু থেকেই শূন্য ছিল। নতুন করে স্থায়ী কমিটির তিন সদস্য তরিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ ও এম কে আনোয়ারের মৃত্যুতে আরও তিনটি পদ শূন্য হয়। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অসুস্থ ও বয়োবৃদ্ধতার কারণে অবসর নিচ্ছেন। এ পরিস্থিতিতে বর্তমানে স্থায়ী কমিটির ১৯টির মধ্যে মোট ৭টি পদ শূন্য। এর মধ্যে গতকাল দুটি নতুন নাম ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, ‘বয়সজনিত কারণে তিনি আগের মতো ভূমিকা রাখতে পারছেন না। এ পরিস্থিতিতে তিনি অবসর নেয়ার চিন্তাভাবনা করছেন।’ বর্তমানে দলের প্রয়োজনে কার্যকর ভূমিকা রাখতে পারে- এমন তরুণ নেতাদের জন্য স্থান ছেড়ে দেয়া উচিত বলেও মনে করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটিতে পদ রয়েছে মোট ১৯টি। গত কাউন্সিলের পর স্থায়ী কমিটির সদস্য হিসেবে ১৭ জনের নাম ঘোষণা হয়। দলের চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান (সিনিয়র ভাইস চেয়ারম্যান) তারেক রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ছিল সেখানে। তবে এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ ও তরিকুল ইসলামের মৃত্যুতে এতদিন দলের স্থায়ী কমিটির তিনটি পদও শূন্য ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান