একাত্তর বাংলা রিপোর্টঃ দেশব্যাপী আলোচিত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৌরভকে চট্টগ্রাম থেকে নিখোঁজের ১১ দিন পর ময়মনসিংহ থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, অপহরণকারীরা তাকে ফেলে রেখে যায়।
ময়মনসিংহের পুলিশ সুপার নিজ কার্যালয়ে সকাল ৮ ঘটিকায় প্রেস ব্রিফিং এর মাধ্যেমে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেন। তবে কে বা কারা তাকে অপহরণ করেছিলো সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেননি তিনি। এর আগে, ভোরে ফেসবুক লাইভে এসে ভাগ্নে উদ্ধার হওয়ায় সন্তোষ প্রকাশ করে সোহেল তাজ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ( ২০ জুন) ভোর ৬টার দিকে তারাকাণ্দার বটতলা এলাকার একটি রাইস মিলের সামনে থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৌরভকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর ময়মনসিংহ পুলিশ সুপারের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে পুলিশ সুপারের বাংলোতে নেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সেখান থেকে কড়া নিরাপত্তায় পুলিশ সুপার ময়মনসিংহ মহোদয়ের নির্দেশনা মোতাবেক উদ্ধারকৃত সাবেক সরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ সাহেবের ভাগিনা ইফতেকার আলম সৌরভ কে অভিভাবকের নিকট হস্তান্তর করে ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র ইনচার্জ শাহ কামাল আকন্দের নেতৃত্বে ডিবির টিম।
ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেন, ‘সে বর্তমানে সুস্থ আছে। এর বেশি বলতে পারছি। সে শুধু জানিয়েছে তাকে আটকে রাখা হয়েছিল।’
গত ৯ই জুন চট্টগ্রাম নগরীর আফমি প্লাজার সামনে থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৌরভকে একটি মাইক্রোবাসে করে কৌশলে তুলে নিয়ে যাওয়া হয়।
পরে তার বাবা বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। চট্টগ্রামের এক শিল্পপতির মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ ছিলো পরিবারের।
এদিকে ভাগিনা উদ্ধারের ঘটনায় সাবেক সরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ সন্তোষ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যেমে লাইভে এসে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন।

