দখলদাররা গিলে খাচ্ছে ঝিনাইদহের ঐতিহ্য কোদলা নদী

Date:

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে ঐতিহ্য কোদলা নদী দখলের কারণে মৃতপ্রায়। স্থানীয়দের অভিযোগ, ভূমিদস্যুরা প্রতিনিয়ত দখল করে চললেও এ ব্যাপারে প্রশাসনের কোন পদক্ষেপ নেই। অন্তত ২৫ কিলোমিটার এলাকা হয়ে গেছে বেদখল। বিষয়টি স্বীকার করে জেলা প্রশাসক জানালেন, নদীটি দখলমুক্ত করে পানির প্রবাহ নিশ্চিত করা হবে। ইছামতির শাখা কোদলা ঝিনাইদহের সীমান্তবর্তী একটি নদী। ভারত থেকে এসে নদীটি বাংলাদেশের মহেশপুর উপজেলার শ্যামকুড়, ন্যাপা, কাজিরবেড়, বাশবাড়িয়া ও যাদবপুর ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে গেছে। এর চলার পথে রয়েছে পাঁচশ’র মতো গ্রাম। তবে দখলের কারণে মৃতপ্রায় কোদলা নদী। এলাকার প্রবীণ বাসিন্দারা জানালেন, এক সময় এর প্রস্থ ১৪০ থেকে ১৫০ ফুট থাকলেও এখন তা কমে মাত্র ১০ থেকে ২০ ফুটে নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানালেন, জালিয়াতির মাধ্যমে ভূমিদস্যুরা দখল করে নিয়েছে নদীর জায়গা। সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতায় কোদলা নদী দখল হয়ে যাওয়ার কথা স্বীকার করলেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। জানালেন, নদীটি দখলমুক্ত করতে ব্যবস্থা নেয়ার কথা। স্থানীয়রা জানালেন, এক সময়কার প্রমত্তা কোদলা নদী দখল করে শত শত পুকুর খনন করে চলছে মাছের চাষ। এমনকি কোথাও কোথাও গড়ে তোলা হয়েছে বসতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান