খালেদা জিয়ার মুক্তির দাবীতে ময়মনসিংহে যুবদলের বিক্ষোভ

Date:

চীফ রিপোর্টারঃ সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে কটুক্তির অভিযোগ এনে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করে ময়মনসিংহ মহানগর যুবদল।

যুবদলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিকের শাস্তির দাবীতে কেন্দ্রীয় যুবদল ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহ মহানগর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে।

ময়মনসিংহ মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটুর নেতৃত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম উজ্জ্বল, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আমিন প্রমুখ।

এ সময় যুবদল নেতৃবৃন্দ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিচারপতি শামসুদ্দিন মানিকের শাস্তির দাবীতে শ্লোগানমুখর মিছিলটিতে মহানগরের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ‘‘ দেশের জাতীয়তাবাদী শক্তিকে বিনাশ ও মানুষের ভোটাধিকার চিরতরে কেড়ে নেয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবেই বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় প্রহসনমূলক রায়ে কারান্তরীণ করা হয়েছে। দেশবাসী প্রতিহিংসার রাজনীতির অবসান চায়। তারা অনতিবিলম্বে গুরুতর অসুস্থ খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির পাশাপাশি বিচারপতি শামসুদ্দিন মানিকের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চায়।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান