বদরুল আমীনঃ ময়মনসিংহে ডিবির ধারাবাহিক মাদক নিমূর্লের অভিযানে পৃথক স্থান হতে ১০ জন চিহিৃত জুয়াড় ‘কে আটক করেছে।
ময়মনসিংহ ডিবির প্রেসবরাত দিয়ে জানানো হয়েছে, জেলা ময়মনসিংহ ডিবির অফিসার ইনচার্জ এর নির্দেশক্রমে ১৩/০৬/১৯ ই তারিখে এস.আই মোঃ আব্দুল জলিল তার সঙ্গে থাকা ফোর্স’সহ কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে নগরীর সুতিয়াখালী এলাকা হতে আনুমানিক রাত ২৩.৩০ ঘটিকার সময় নগদ ৮০০/-টাকা ও জুয়া খেলার সরঞ্জাম সহ জুয়ারি মোক্তার হোসেন (৩০), মোঃ সজিব আহম্মেদ (৩১), মোঃ সিরাজুল ইসলাম (৫০), জয়নাল (৪০), মোঃ আতিকুল (২৪), মোঃ জামান মিয়া (২৯), মোঃ লিটন মিয়া (২৪), মোঃ রাজিব (২৫), আকবার আলী (৪৮), রুবেল(২৮) প্রমুখদের আটক করা হয়।
ডিবির প্রেসবরাত দিয়ে আরো জানানো হয় যে, গ্রেফতারকৃত সকল জুয়াড়ির বাড়ী ময়মনসিংহ মহানগরের সুতিয়াখালী উজানাপাড়া এলাকায়।
ডিবির ওসি প্রতিবেদককে জানান, গ্রেফতারকৃত সকল জুয়াড়িদের (আসামী) বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

