প্রস্তাবিত বাজেট পুঁজিবাজার উন্নয়নে সহায়ক হবে : চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা

Date:

দেশের চলমান অগ্রযাত্রায় ২০১৯-২০ সালের জন্য ৫ লাখ ২৩ হাজার কোটি টাকার সর্বোচ্চ বাজেট ‘পুঁজি বাজার উন্নয়নে সহায়ক হবে’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা।
আজ জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট প্রস্তাব উত্থাপনের পর চট্টগ্রামের ব্যবসায়ি নেতারা এই প্রতিক্রিয়া জানান।
দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক মন্ডলীর পক্ষ থেকে সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুবিধার্থে ডিভিডেন্ড হতে আয়ের করমুক্ত সীমা ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা, স্টক ডিভিডেন্ডের পরিবর্তে ক্যাশ ডিভিডেন্ডকে উৎসাহিত করার জন্য স্টক ডিভিডেন্ডের উপর ১৫ভাগ কর প্রদান পুঁজি বাজার উন্নয়নে সহায়ক হবে বলে জানিয়েছেন।
চট্টগ্রাম-ঢাকা দ্রুতগতির ট্রেন ও বে-টার্মিনাল নির্মাণ পরিকল্পনাকে সাধুবাদ জানিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, এসএমই খাতের উন্নয়ন, নারী উদ্যোক্তা সৃষ্টি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও রাজস্ব আহরণের আওতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে প্রস্তাবিত বাজেট।
চেম্বার সহ-সভাপতি বলেন, ৮ দশমিক ২ ভাগ জিডিপি অর্জন করা গেলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। প্রস্তাবিত বাজেটের কারণে বাজারে বেশীরভাগ দ্রব্যমূল্যের কোন পরিবর্তন হবার সম্ভাবনা নেই। সরকার ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অব্যাহত সুযোগ-সুবিধার পাশাপাশি কিছু নতুন সুযোগ সৃষ্টি করেছে। স্থানীয় সরকার, সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ খাতে সর্বোচ্চ বরাদ্দের ফলে অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে ও দেশী-বিদেশী বিনিয়োগ বৃদ্ধি পাবে।
সরকারকে অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) সভাপতি খলিলুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশের প্রথম বাজেট ছিল মাত্র ৭৮৬ কোটি টাকা। ৪৯ বছর পর বর্তমানে জাতি পেয়েছে ৫ লাখ ২৩ হাজার কোটি টাকার বাজেট। এতেই অনুমেয় হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
প্রস্তাবিত বাজেট নারী উদ্যোক্তা উন্নয়ন, বাজার স্থিতিশীল রাখা এবং সাধারণ জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলে মন্তব্য করেছেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী।
বাজেট প্রস্তাব পেশের প্রেক্ষিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, শিশুদের জন্য বরাদ্দ বৃদ্ধি, দেশের ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। যোগাযোগ খাতের সংস্কার ও উন্নয়নের ফলে দেশের সামগ্রীক অর্থনীতি বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি বলেন, অগ্রীম কর প্রদানের সীমা ৪ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ৬ লাখ টাকা করা এবং এসইমই খাতে টার্নওভার ৩৬ লাখ টাকা থেকে ৫০ লাখ টাকা উন্নীত করা ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে সম্মৃদ্ধ করবে। তৈরী পোশাক শিল্পের করের হার অব্যহত রাখা এবং হস্তশিল্প রপ্তানিতে ৫ বছর পর্যন্ত করমুক্ত রাখার প্রস্তাব উভয় শিল্পের জন্য ইতিবাচক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান