শতভাগ বিদ্যুতের আওতায় শালিখা উপজেলা

Date:

শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে শালিখা উপজেলা। আজ রোববার সকল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন বলে জেলা প্রশাসক আতিকুর রহমান জানিয়েছেন।
শালিখা উপজেলা শতভাগ বিদ্যুতের আওতায় আসায় আনন্দিত শালিখাবাসী। উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলাপে তারা এ আনন্দ প্রকাশ করে জননত্রেী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়েছেন।
শালিখা উপজেলার শালিখা গ্রামের মুক্তিযোদ্ধা সরদার ফারুক আহমদ, আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার, আড়পাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আল মোর্তজাসহ অনেকে এ প্রতিনিধিকে তারা জানান, শালিখা উপজেলা শতভাগ বিদ্যুাতের আওতায় আসায় আমারা অত্যন্ত আনন্দিত। শতভাগ বিদ্যুতের আওতায় শালিখা উপজেলাকে বেছে নেয়ায় সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। পাশপাশি মাগুরা-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপিকেও ধন্যবাদ জানান তারা।
মাগুরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মফিজুর রহমান জানান, শালিখা উপজেলায় গ্রাহক সংযোগের জন্য ১৫৬ কোটি টাকা ব্যয়ে মোট ৯৭৬ কিলোমিটার এলাকা জুড়ে লাইন নির্মিত হয়েছে। যেখানে সেচ,শিল্প-বাণিজ্যসহ মোট গ্রাহক সংখ্য ৪৭ হাজার ১২৬ জন। বর্তমানে উপজেলায় গ্রাহক সংযোগের হার শতভাগ সম্পন্ন হয়েছে।
মাগুরা-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি বলেন, প্রথম পর্যায়ে শতভাগ বিদ্যুতায়ন হওয়ায় শালিখা উপজেলাবাসী সৌভাগ্যবান। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার যে উদ্যোগ নিয়েছেন তার প্রথম পর্যায়ে শালিখা উপজেলা শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে। এছাড়া তার নির্বাচনী এলাকা মহম্মমদপুর উপজেলা ও সদরের চারটি ইউনিয়নে ৮৫ শতাংশ বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হয়েছে। খুব দ্রুতই এসব এলাকায় শতভাগ বিদ্যুতের আওতায় আসবে।
জেলা প্রশাসক আতিকুর রহমান বলেন, আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শালিখা উপজেলাসহ মোট ১০টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করবেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি, মাগুরা-১ আসনের এমপি মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি এমপিসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান