চীফ রিপোর্টারঃ ময়মনসিংহে ডিবির সফ অভিযানে চুরি হওয়া মটর সাইকেল উদ্ধার ও মাদকসহ আটক ৪ জন।
ডিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ জেলা ডিবির সফল ওসি মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) এর নির্দেশক্রমে ১১/০৬/১৯ ইং তারিখে এস.আই মোঃ নাজিম উদ্দিন সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
জানা যায়, বেলা ১১.৩০ ঘটিকার সময় কোতুয়ালী থানাধীন শম্ভুগঞ্জ হতে ১টি ১০০ সিসি চোরাই মটর সাইকেল উদ্ধার করে।
এ সময়, মোটর সাইকেল চুরি চক্রের হোতা মোঃ রাজিব মিয়া (৩৬) পিতা মৃত- মিন্টু মিয়া, মোঃ মোফাজ্জল হোসেন (৩৮) পিতা মৃত-রমজান আলী মোট দুই (২) জনকে আটক করে।
এছাড়া ১০/০৬/১৯ ইং তারিখে অপর এক অভিযানে এস.আই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ ভালুকা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
ডিবির বরাত দিয়ে জানা যায়, ভালুকা থানাধীন জামিরদিয়া এলাকা হইতে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ মজিবর রহমান (৫৫), পিতা মৃত-নায়েব আলী ও মিজানুর রহমান (৩৫) পিতা-শরাফত আলী’কে গ্রেফতার করা হয়।

