সংসদের তৃতীয় অধিবেশন ১১ জুলাই পর্যন্ত চলবে

Date:

একাদশ জাতীয় সংসদের তৃতীয় (বাজেট) অধিবেশন আগামী ১১ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আজ সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় প্রয়োজনে এ সময় স্পিকার পরিবর্তন করতে পারবেন বলেও সিদ্ধান্ত নেয়া হয়।

কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় অংশগ্রহণ করেন।

এছাড়া কমিটির সদস্য রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মো: ফজলে রাব্বী মিয়া, আনিসুল হক, আনিসুল ইসলাম মাহমুদ এবং নূর-ই-আলম চৌধুরী সভায় অংশগ্রহণ করেন।

সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে, আগামী ১৩জুন বৃহস্পতিবার ২০১৯-’২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। ১৪ ও ১৫ জুন দুইদিন বন্ধ থাকার পর ১৬ জুন সম্পূরক বাজেটের উপর আলোচনা শুরু হবে। ১৭ জুন সম্পূরক বাজেট পাশ করা হবে। ১৮ জুন হতে বাজেটের উপর সাধারণ আলোচনা শুরু হবে। আগামী ২২ ও ২৯ জুন এই দুই শনিবার অধিবেশন কার্যক্রম চলবে। ৩০জুন ২০১৯-’২০ অর্থবছরের বাজেট পাশ করা হবে। এরপর ১জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত অধিবেশন বন্ধ থাকেেব। ৭ জুলাই থেকে ১১জুলাই পর্যন্ত এ অধিবেশন চলবে। প্রতিদিন বিকাল ৩ টায় অধিবেশন শুরু হবে।

সভায় জানানো হয় একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদে উত্থাপণের জন্য কোনো সরকারি বিলের নোটিশ পাওয়া যায়নি। পূর্বে অনিষ্পন্ন ৩টি সরকারি বিল পাশের জন্য কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। বেসরকারি সদস্যদের নিকট হতে কোনো বিলের নোটিশ পাওয়া যায়নি। পূর্বে প্রাপ্ত ও অনিষ্পন্ন ১টি বেসরকারি বিল রয়েছে।

এ অধিবেশনের জন্য এ পর্যন্ত প্রধানমন্ত্রীর জন্য ৮৩টি ও সাধারণ প্রশ্ন ১ হাজার ৮৫১টিসহ প্রাপ্ত মোট প্রশ্নের সংখ্যা ১ হাজার ৯৩৪টি । এছাড়া ১৭০টি সিদ্ধান্ত প্রস্তাব (বিধি ১৩১) ও ৪৭টি মনোযোগ আর্কষনের নোটিশ (বিধি ৭১) পাওয়া গেছে।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান সভার কার্যপত্র উপস্থাপন করেন।

এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান