চীফ রিপোর্টারঃ ময়মনসিংহে পৃথকভাবে ডিবি পুলিশের সফল অভিযানে ০১টি রিভালভার, ০২ রাউন্ড গুলি এবং ১৩০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার। এসময় মোট গ্রেফতার ০৮ আটক করার কথা ডিবি পুলিশের বরাত দিয়ে জানা গেছে।
ময়মনসিংহ ডিবি পুলিশের ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ,পিপিএম (বার) এর নির্দেশে ক্রমে ০৯/০৬/১৯ ইং তারিখে এক অভিযানে কোতোয়ালী থানাধীন পাটগুদাম এলজিইডি এর সামনে হতে ১টি রিভালভার ও ০২ রাউন্ড গুলি সহ শহিদুল ইসলাম (৩০) কে আটক করা হয়। আটককৃত ব্যাক্তির পিতা হযরত আলী।তার বাড়ি ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী এলাকায়।
উক্ত সফল অভিযানটি পরিচালনা করেন, এস.আই আক্রাম হোসেন।
এছাড়া অপর এক অভিযানে এস.আই মাসুদ জামালী সংগীয় ফোর্সসহ ০৯/০৬/১৯ ইং তারিখ ত্রিশাল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে সাকুয়া এলাকা হইতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ কামরুল (৩২) এবং পরবর্ততে পুলিশের কাজে বাধা প্রদান করিলে আবু বক্কর (৪০), আকরাম (৩০), মোঃ বাচ্চু (৩০) দেরকেও আটক করা হয়।
এস.আই মোঃ আব্দুল জলিল কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করলে ০৯/০৬/১৯ ইং তারিখ ৫০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ মজিবুর রহমান (৪০) ও এস.আই মোঃ আজিজুল হক ইং ১০/০৬/১৯ তারিখ হালুয়াঘাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে হালুয়াঘাট থানা গোবরাকুড়া হতে ইং ১০/০৬/১৯ তারিখ রাত ০৩.৩০ ঘটিকার সময় ৮০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ বাবুল (৩৪), মোঃ মফিজ উদ্দিন (৫২) দের গ্রেফতার করা হয়।
ডিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার কাজ দ্রুত গতিতে চলছে।

