কিশোরগঞ্জ প্রতিনিধি: করিমগঞ্জে ট্রাক্টরের চাপায় অটোরিকশার যাত্রী আবু তাহের নিহত হয়েছেন। সে নান্দাইল উপজেলা বারপাড়া গ্রামের আব্দুল ওয়াহেদের পুত্র।
গত শনিবার কিশোরগঞ্জ-চামড়া নৌবন্দর সড়কের কমিগঞ্জের কিরাটন সমিতি বাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে। স্থানীয় জনতা ঘাতক ট্রাক্টরের চালক ইলিয়াসকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
করিমগঞ্জ থেকে কিশোরগঞ্জগামী একটি ইটবোঝাই ট্রাক্টরের সাথে চামড়াবন্দরগামী যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরের চাপায় অটোরিকশাযাত্রী আবু তাহেরসহ আরো চার যাত্রী আহত হয়। গুরুতর আহতদের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আবু তাহেরকে মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জয়নাল আবেদীন টিটো সড়ক দুর্ঘটনায় অটোরিকশা যাত্রী আবু তাহের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
করিমগঞ্জে ট্রাক চাপায় অটো আরোহী নিহত
Date:

